ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কারখানা ভাড়া দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হামি ইন্ডাস্ট্রিজের
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে লোকসানে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি এখন টিকে থাকার উপায় খুঁজছে। এর অংশ হিসেবে কোম্পানির চট্টগ্রামের পাহাড়তলীর কারখানার একটি অংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নতুন ভাড়াটের কাছে জায়গাটি হস্তান্তরের মাধ্যমে ক্রমবর্ধমান লোকসানের চাপ কিছুটা কমানোর আশা করছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রবিবার (৩১ ডিসেম্বর) তথ্যটি জানিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ। চুক্তি অনুযায়ী, চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা সড়কে অবস্থিত ৩৫ হাজার বর্গফুট আয়তনের কারখানার মধ্যে ২ হাজার ৩৫০ বর্গফুট জায়গা ব্যবহার করবে সুইফট নেক্সাস কর্পোরেশন। ভাড়ার এই চুক্তি আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে, যার মেয়াদ নির্ধারিত হয়েছে ৮ মাস।
এটি হামি ইন্ডাস্ট্রিজের প্রথম উদ্যোগ নয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে একই কারখানার ৬ হাজার ৭২৫ বর্গফুট জায়গা ভাড়া দিয়েছিল প্রতিষ্ঠানটি। সেই চুক্তি হয়েছিল লুব্রিকেন্ট এশিয়া লিমিটেডের সঙ্গে, যা কার্যকর থাকবে ২ বছর। প্রতি বর্গফুটের ভাড়া নির্ধারিত হয় ২০ টাকা, ফলে মাসিক ভাড়া বাবদ কোম্পানিটি আয় করছে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।
কোম্পানিটি বহু বছর ধরেই মূল ব্যবসায় টিকে থাকতে ব্যর্থ হয়েছে। একসময় শিল্প খাতে পরিচিত এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের লোকসানে কার্যক্রম সংকুচিত করে আনে। তার ওপর গত বছর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আকস্মিক মৃত্যুবরণ করলে হামি ইন্ডাস্ট্রিজ আরও অনিশ্চয়তায় পড়ে যায়। দীর্ঘ লোকসানের কারণে কোম্পানির রিজার্ভ ঘাটতি এখন প্রকট আকার ধারণ করেছে।
মাত্র সাড়ে ৭ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির ৬৪ শতাংশের বেশি মালিকানা রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। তবে ধারাবাহিক লোকসানের কারণে হামি ইন্ডাস্ট্রিজ বর্তমানে শেয়ারবাজারের জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত অনেকেই কোম্পানিটিকে দীর্ঘদিন ধরে ‘কারসাজি আইটেম’ হিসেবে অভিহিত করে থাকেন।
বাজার বিশ্লেষকদের মতে, কারখানার ভাড়া থেকে কিছু আয় হলেও এটি মূল ব্যবসার বিকল্প হতে পারে না। তবে ধারাবাহিক লোকসান ও রিজার্ভ ঘাটতি সামাল দিতে সাময়িকভাবে ভাড়ার এই উদ্যোগ কোম্পানির জন্য আর্থিক সহায়ক ভূমিকা রাখতে পারে। মূল ব্যবসায় ফিরতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং স্থায়ী সমাধান পাওয়া কঠিন হবে বলে মনে করছেন তারা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য