ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস আজ
নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ডিসেম্বর, ঐতিহাসিক স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নেন, যার ফলে বাংলাদেশে গণতন্ত্র নতুন করে মুক্তি পায়।
আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলোর টানা আন্দোলনের ফলে এই পতন ত্বরান্বিত হয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১৯৯০ সালের ২১ নভেম্বর তিন জোট মিলে একটি যৌথ রূপরেখা ঘোষণা করে। জামায়াতে ইসলামী কোনো জোটে না থাকলেও তারাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল।
দীর্ঘ এই স্বৈরাচারবিরোধী আন্দোলনে নূর হোসেন, ডা. শামসুল আলম খান মিলন, সেলিম, দেলোয়ার, তাজুলসহ অসংখ্য মানুষ প্রাণ বিসর্জন দেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের এই দিনে স্বৈরশাসক এরশাদের পতন নিশ্চিত হয়।
উল্লেখ্য, ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক আইন জারি করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। দিনটিকে বিভিন্ন রাজনৈতিক দল ‘গণতন্ত্র মুক্তি দিবস’ বা ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবেও পালন করে থাকে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল