ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
প্রাথমিকের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। রোববার (৩১ আগস্ট) পিএসসি ২ হাজার ১৬৯টি পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, নবনিযুক্ত প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে।
আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতনের ১১তম গ্রেডে (১২,৫০০-৩০,২৩০ টাকা) এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীরা ১২তম গ্রেডে (১১,৩০০-২৭,৩০০ টাকা) বেতন পাবেন।
এই নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় পাস করতে হলে প্রার্থীদের সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ