ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
জলবায়ু ঝুঁকিতে শীর্ষে বাংলাদেশঃ ফারুক ই আজম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও স্বাস্থ্যঝুঁকিসহ নানামুখী চ্যালেঞ্জ দেশের সামনে। তবে গত পাঁচ দশকে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত ‘দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা যাচাইকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ।
ফারুক ই আজম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা যাচাইকরণ জাতীয় সক্ষমতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ ধাপ। এটি দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং উচ্চশিক্ষা ও গবেষণার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্ত হতে পারে—এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় যেমন জনসচেতনতা বেড়েছে, তেমনি দ্রুত তথ্য পৌঁছানো, অবকাঠামো উন্নয়ন এবং প্রস্তুতিও বৃদ্ধি পেয়েছে, যা দেশের জন্য বড় সাফল্য। ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলার সক্ষমতার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে।
উপদেষ্টা জানান, বর্তমানে ৭৬ হাজারের বেশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক মাঠপর্যায়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব নয়, তবে প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য গণসচেতনতা, বাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র বৃদ্ধি ও সবুজবেষ্টনী তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
সেমিনারে আলোচকরা স্কুল পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা শিক্ষা অন্তর্ভুক্তির সুপারিশ করেন এবং ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি রোধে ভবন নির্মাণ কোড কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন। উপদেষ্টা জানান, সেমিনারের সুপারিশগুলো দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও বাস্তবমুখী, সমন্বিত ও সময়োপযোগী করবে।
সেমিনারে দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার