ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রোববার ভিসি চত্বরে মানববন্ধন করেছেন। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন কর্মকর্তা সমিতি, কারিগরী কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সদস্যরা।
মানববন্ধনে তারা জানুয়ারির মধ্যে নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়ে স্লোগান দেন। কর্মচারী নেতা এম এ মোতালেব বলেন, “নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি শুধু আমাদের নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারীর অধিকার। এ কারণে আমরা একাত্মতা প্রকাশ করছি।”
তিনি আরও জানান, “গত দশ বছরে দুটি পে-স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটিও পাইনি। আমাদের এই দাবি কোনো আর্থিক সুবিধার জন্য নয়, এটি মানবতার দাবিই। যেহেতু অন্তর্বর্তী সরকার পে-স্কেল কমিশন গঠন করেছে, তাই বর্তমান সরকারকেই এটি বাস্তবায়ন করতে হবে। আমরা আগামী জানুয়ারি থেকে পে-স্কেলের কার্যকরী বাস্তবায়ন দেখতে চাই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর