ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নবম পে স্কেল: কমিশনের শেষ ধাপের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল প্রণয়নের কাজ এখন তীব্র গতিতে এগোচ্ছে। পে কমিশন দেশের সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে চার দফায় মতবিনিময় করেছে এবং প্রয়োজনীয় পরামর্শ সংগ্রহ করেছে। মোট ৭০-এর বেশি সচিব এই বৈঠকে অংশ নিয়ে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেছেন।
কমিশনের সূত্র জানিয়েছে, অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি আড়াই শতাধিক সংস্থার সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। সর্বশেষ সচিবদের সঙ্গে বৈঠকে তাদের গুরুত্বপূর্ণ মতামত সংগ্রহ করা হয়েছে, যা চূড়ান্ত সুপারিশ প্রণয়নে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘৭০-এর বেশি সচিবের মতামত নেওয়া চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে আনা সম্ভব নয় এজন্য চার ধাপে বৈঠক করা হয়েছে। প্রতিটি ধাপে অন্তত ১৭ জন সচিব অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেন। এখন এসব পর্যালোচনা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।
কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, আলোচনা ফলপ্রসূ হলেও সবাই উপস্থিত থাকতে পারেননি। পরবর্তী ধাপে পুনরায় তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কমিশন ইতোমধ্যেই কাজের অর্ধেকের বেশি সম্পন্ন করেছে এবং আগামী মাসে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া সম্ভব হতে পারে। সর্বনিম্ন বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বৈঠক শেষে বলেন, কমিশনের অগ্রগতি সন্তোষজনক, এবং চূড়ান্ত সিদ্ধান্তে সদস্যদের মতামতই প্রাধান্য পাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের