ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
এমডি-ডিএমডিসহ আল-আরাফাহ্ ব্যাংকের চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি, ব্যাংক হিসাবে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাৎ ও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ নাদিমসহ চারজনের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক আজিজুল হক বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম মামলায় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিএফও মোহাম্মদ নাদিমের বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে আসামিরা নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করে মূল বেতনের অতিরিক্ত সাতটি পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে এই অর্থ আত্মসাৎ করেন।
দ্বিতীয় মামলায় ফরমান আর চৌধুরী এবং মোহাম্মদ নাদিমকে জেনারেল লেজার (জিএল) হিসাব থেকে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, এই দুই আসামি পরস্পর যোগসাজশে ব্যাংকের জিএল হিসাব থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে মোট ৮৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
সবচেয়ে বড় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে তৃতীয় মামলায়, যেখানে এজেন্ট ব্যাংকিং কমিশনের ওপর আরোপিত সোর্স ট্যাক্স সরকারি কোষাগারে জমা না দিয়ে ৩৬ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগ রয়েছে। এই মামলার আসামিরা হলেন—সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান। এজাহারে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ৩৬১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩৩২ টাকা কমিশনের ওপর ১০ শতাংশ হারে সোর্স ট্যাক্স বাবদ ৩৬ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩৩ টাকা কর্তন করলেও তা সরকারি কোষাগারে জমা দেননি। ফলে সরকারের এই বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে।
চতুর্থ মামলায় ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিমের বিরুদ্ধে বোনাস বাবদ নিজ প্রাপ্যতার অতিরিক্ত ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা ক্ষমতার অপব্যবহার করে উত্তোলন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট