ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: অবশেষে বন্ধ থাকার পর সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ পুনরায় চালু হতে যাচ্ছে। সোমবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে, পাশাপাশি যাত্রীরা রাতে দ্বীপে থাকার সুযোগও পাবেন। এই ব্যবস্থা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। একদিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন এবং সরকারের জারি করা ১২টি নির্দেশনা মানা বাধ্যতামূলক।
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ ছেড়ে যাবে এবং বিকেল ৩টায় সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফিরবে। এ রুটে চলাচলের জন্য এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন অনুমোদিত হয়েছে। সরাসরি কক্সবাজার শহর থেকে জাহাজ ছেড়ে যাবে, টেকনাফ থেকে নয়।
রাত্রিযাপনের অনুমতি না থাকায় নভেম্বর মাসে পর্যটক সংকট দেখা দিয়েছিল। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, এখন রাত্রিযাপনের সুবিধা থাকায় ভ্রমণে আগ্রহ বেড়েছে। ফলে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল পুনরায় শুরু হচ্ছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২২ অক্টোবর ১২টি নির্দেশনা জারি করে। সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক প্রাণীর ক্ষতি এবং মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। একবার ব্যবহার্য প্লাস্টিক বহনও অনুমোদিত হবে না। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনার মাধ্যমে দ্বীপে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত