ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সমন্বয়ের অংশ হিসেবে সরকার ডিসেম্বর মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল এবং অকটেনের দাম লিটারে ২ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের লিটারপ্রতি দাম দাঁড়িয়েছে ১০৪ টাকা, কেরোসিন ১১৬ টাকা, পেট্রল ১২০ টাকা এবং অকটেনের দাম বেড়ে হয়েছে ১২৪ টাকা। এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ রবিবার (৩০ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
গত বছরের মার্চ থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে। এর ফলে প্রতি মাসেই নতুন করে দর ঘোষণা করা হচ্ছে। শুধু জ্বালানি তেল নয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে এলপিজির দামও নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিপিসি সূত্র জানায়, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর ৭৫ শতাংশই ডিজেল, যা কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরচালনায় ব্যবহার হয়। বাকি অংশ পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য খাতে ব্যবহৃত হয়। অকটেন ও পেট্রলে বিপিসি সবসময় লাভে থাকলেও মূল ক্ষতি বা লাভ নির্ভর করে ডিজেলের ওপরই। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েল ও উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম এখন মাসিক ভিত্তিতে সমন্বয় করছে বিইআরসি, আর ডিজেলসহ অন্যান্য জ্বালানির মূল্য নির্ধারণ করছে জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগের তথ্যমতে, প্রতিবেশী ভারতসহ উন্নত বিশ্বের অনেক দেশই প্রতি মাসে জ্বালানির মূল্য নির্ধারণ করে থাকে।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি আইএমএফের ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই ব্যবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে কমবে, আর বাড়লে দেশের বাজারেও সেই প্রভাব পড়বে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ