ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ জন
নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২২ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১,৪৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১১০, চট্টগ্রামে ৯৩, ঢাকা বিভাগে ১১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২, খুলনায় ৪২, ময়মনসিংহে ১৬, রাজশাহীতে ৩৯ এবং সিলেটে ৩ জন।
২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাসে মাসে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংখ্যা যথাক্রমে: জানুয়ারি ১,১৬১ (মৃত্যু ১০), ফেব্রুয়ারি ৩৭৪ (৩), মার্চ ৩৩৬, এপ্রিল ৭০১ (৭), মে ১,৭৭৩ (৩), জুন ৫,৯৫১ (১৯), জুলাই ১০,৬৮৪ (৪১) এবং আগস্টে এখন পর্যন্ত ১০,৪৯৬ (৩৯)।
গত বছরের তুলনায় ২০২৩ সালে এক বছরে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এর আগে ২০২২ সালে ৬২,৩৮২, ২০২১ সালে ২৮,৪২৯, ২০২০ সালে ১,৪০৫ এবং ২০১৯ সালে ১,০১,৩৫৪ জন রোগী ভর্তি হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)