ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ঢাকা উত্তরে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদান শুরু
নিজস্ব প্রতিবেদক:ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শিক্ষার্থী ও মেধাবী শিশুদের জন্য ২০২৫-২৬ অর্থবছরে বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। এর আওতায় ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় বসবাসকারী দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পাওয়ার যোগ্যতা:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় বসবাস করতে হবে।
দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী হতে হবে।
প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে।
আবেদন ফরম কোথায় পাওয়া যাবে:বৃত্তির জন্য নির্ধারিত আবেদন ফরম ডিএনসিসির নগর ভবন, আঞ্চলিক কার্যালয়গুলো এবং করপোরেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
পূর্ণাঙ্গ আবেদন ফরম, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
পূর্ববর্তী শ্রেণির মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেবুলেশন শিটের সত্যায়িত কপি। একাদশ শ্রেণির জন্য এসএসসি পরীক্ষার মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
দ্বাদশ শ্রেণির জন্য কলেজের বর্ষ পরিবর্তন পরীক্ষার মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মেধা ও আচরণ সনদ, এবং পিতা/মাতা বা আইনগত অভিভাবকের পেশা ও আয়ের প্রত্যয়নপত্র।
আবেদন জমা দেওয়ার স্থান:
ডিএনসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়।
প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ, নগর ভবন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, প্লট ২৩-২৬, রোড ৪৬, গুলশান-ও, ঢাকা।
বিস্তারিত তথ্যের জন্যওয়েবসাইট দেখুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস