ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সীমান্তে বেড়া নিয়ে উত্তেজনায় বিএসএফের গুলি, আহত ১
ডুয়া নিউজ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ যুবকের নাম মো. শহিদুল ইসলাম (২২)। তিনি স্থানীয় বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। আজ শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, শহিদুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। ঘটনাটি ঘটে শিবগঞ্জ থানার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন ভারতীয় সীমান্তে।
এদিকে দায়িত্বরত বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে এবং একজন আহত হওয়ার খবর পেয়েছেন।
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যনস ল্যান্ডে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়ার নির্মাণের চেষ্টা করার অভিযোগ ওঠে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি