ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা ৩১ আগস্ট রবিবার থেকে ১ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে। এই ধাপ শেষ হওয়ার পর ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড কমিটির তথ্য অনুযায়ী, এই ধাপে শিক্ষার্থীরা (xiclassadmission.gov.bd) ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় ধাপে কোনো কলেজে মনোনয়ন পাননি অথবা পছন্দের তালিকায় নতুন প্রতিষ্ঠান যোগ করতে চান, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবেন।
দুই ধাপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রথম ধাপে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পাননি, যাদের মধ্যে ৫ হাজার ৭৬৫ জন ছিলেন জিপিএ–৫ প্রাপ্ত। দ্বিতীয় ধাপে নতুন করে আরও ২ লাখ ২৪ হাজার শিক্ষার্থী কলেজে সুযোগ পেলেও, এবারও ১ হাজার ৪১৮ জন জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী বাদ পড়েছেন। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীরা বাস্তবতা বিবেচনা না করে জনপ্রিয় কলেজগুলোতে আবেদন করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার মোট আবেদন করেছিলেন ১০ লাখ ২৪ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কোনো না কোনো কলেজে মনোনয়ন পেলেও বাকি শিক্ষার্থীরা বাদ পড়েছেন। তবে আসন সংকট না থাকায় শেষ পর্যন্ত সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
অন্যদিকে, জনপ্রিয় কলেজগুলোতে বিপুল আবেদন জমা পড়লেও দেশের প্রায় ৫ শতাংশ কলেজে এবারও কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এমনকি ১০টি কলেজে একটি আবেদনও পড়েনি। আবার চার শতাধিক কলেজে আবেদন থাকলেও শেষ পর্যন্ত কোনো শিক্ষার্থী মনোনীত হয়নি।
শিক্ষা বোর্ড জানিয়েছে, তৃতীয় ধাপ শেষে আর কোনো আবেদন নেওয়া হবে না। তাই যারা এখনো কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি, তাদের জন্য এ ধাপই শেষ সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ