ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নুরের ওপর আঘাত নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আঘাত আসলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধেও এক গভীর চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এ্যানি বলেন, “৫ আগস্টের পর ১ বছরের বেশি সময় হয়েছে। আমরা কি আগের মতো ঐক্যের জায়গায় আছি? ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, সেটি এখন কতটা দৃঢ়? কেন আজ নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হলো? কারা তার ওপর আঘাত করেছে, সেটা খুঁজে বের করতে হবে। এটা নিছক হামলা নয়, একটি ষড়যন্ত্র—বাংলাদেশ ও ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র।”
তিনি বলেন, হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে। স্বাভাবিক রাজনীতি বন্ধ হয়ে গেছে, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেনি। রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, মিথ্যা অভিযোগ, সাজা, জেল, গুম, খুন—সব ধরনের নির্যাতনই চালানো হয়েছে।
জামায়াতের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, ঐক্যের ভেতর সামান্য ফাটল তৈরি হলেও সুযোগটা নেবে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীরা। তাই জুলাই আন্দোলনের যে প্রজন্ম ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল, তাদের আবারও দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে—এটাই এখন সময়ের দাবি।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)