ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
পুনর্নির্মিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি তুরস্কের বৃহত্তম বেসরকারি সাহায্য সংস্থা আইডিডিইএফ-এর আর্থিক সহযোগিতায় পুনর্নির্মাণ করা হবে। নতুন এই মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুবিধা থাকবে।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আইডিডিইএফের আন্তর্জাতিক সমন্বয়ক সালাইউদ্দিন সিল্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মসজিদ কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপাচার্য ড. নিয়াজ আহমদ খান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ তাদের দীর্ঘদিনের চাহিদা ছিল এবং এই আধুনিক কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা পূরণ হবে। তিনি আইডিডিইএফ কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে মসজিদ কমপ্লেক্সের ডিজিটাল সার্ভে ও চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইডিডিইএফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) মধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। টিকার আর্থিক সহযোগিতায় ইতোমধ্যে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার কাজ শুরু হয়েছে। টিকা এই মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে, একটি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন করবে এবং একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল