ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ইশতেহারকে 'প্রেমিকাকে দেওয়া প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতি' বললেন রনি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের আলোচিত শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রার্থিতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি ইশতেহারকে 'প্রেমিকাকে দেওয়া প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতি' হিসেবে আখ্যায়িত করে বলেন, "যা আসলে বাস্তবায়ন হয় না। আমি ইশতেহার নামে মিথ্যা প্রতিশ্রুতি ঢাবি শিক্ষার্থীদের দেব না। তবে, আমি কর্মপরিকল্পনা দেব এবং সেটা সবাইকে সঙ্গে নিয়েই করব।"
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগের বিভিন্ন দিক তুলে ধরেন। রনি অভিযোগ করেন যে, ঢাবি প্রশাসন শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হিসেবে 'কীটপতঙ্গের মতো জীবনযাপন' উপহার দিয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর এত বছরেও শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি এবং সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য কাজ করেছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করেনি।
হলের ডালের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন রনি। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছাটা নেই যে হলের আবাসিক শিক্ষার্থীদের ডালটা ঘন হবে নাকি পাতলা। হলের ডালের ঘনত্ব দেখে মনে হয় কেউ মাত্র হাত ধুয়ে পানি রেখে গেছে। বাহির থেকে বোঝার কোনো উপায় নেই এটা খাওয়ার ডাল নাকি এঁটো পানি।"
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী লিজার অকাল মৃত্যুর ঘটনা উল্লেখ করে রনি প্রশাসনের চিকিৎসাব্যবস্থার দুর্বলতার সমালোচনা করেন। তিনি বলেন, "তার অসুখ সম্পর্কে যদি সে আগে থেকে জানতো, তাহলে প্রোপার ট্রিটমেন্ট (উপযুক্ত চিকিৎসা) নিতে পারতো। ঢাবি মেডিকেলে যদি ওই চিকিৎসার ব্যবস্থা থাকতো, হয়তো এই সমস্যা হতো না। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পুরস্কৃত করছে।"
নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে মহিউদ্দিন রনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমাদের নারী শিক্ষার্থী বোনেরা প্রতিনিয়ত এই বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে হেনস্তা, ইভটিজিং-এর শিকার হচ্ছে। এমন একটা বিশ্ববিদ্যালয় কি আমাদের কাম্য ছিল?"
প্রার্থিতা ঘোষণা শেষে রনি বলেন, "আমাদের অনেক অভিযোগ ও অপ্রাপ্তি রয়েছে। এই পরিস্থিতিতে ডাকসু আমাদের জন্য সম্ভাবনার একটি দুয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে দায়, তা মেটানোর এখন সময় এসেছে। সেজন্য আমি সবার ম্যান্ডেট ও সমর্থন নিয়ে এবং সবার কর্মী হয়ে এই সকল সংকট নিরসনে কাজ করতে চাই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম