×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: সালাহউদ্দিন

২০২৫ আগস্ট ২৯ ১৯:২৩:৪৮

নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোয়াশা সৃষ্টির চেষ্টা চলছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে, দু’একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোয়াশা সৃষ্টির চেষ্টা করছে। তিনি এ বিষয়ে যেকোনো সংশয় থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে 'মায়ের ডাক' আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, "দু’একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোয়াশা সৃষ্টির চেষ্টা করছে, কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্য ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।"

তিনি আগামীতে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, "ভবিষ্যতে এদেশের কোনো নাগরিকের স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত