ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এবার থেকে জাতীয় দিবস হিসেবে পালিত হবে তিরোধান দিবস
এখন থেকে প্রতি বছর ১৭ অক্টোবর, বাউল দার্শনিক লালন সাঁইয়ের তিরোধান দিবস, জাতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় পালিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপদেষ্টা পরিষদের এক সভায় এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা পরিষদের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, এই সিদ্ধান্তের ফলে লালনের সংগীত ও দর্শনচর্চা নতুন মাত্রা পাবে। তিনি বলেন, “লালনের গান বাউল সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা গ্রাম থেকে শহর পর্যন্ত সবার সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে উঠেছে। জাতীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলোতে লালনচর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাবে।”
শফিকুল আলম আরও বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করবে। তিনি লালনকে বাংলাদেশের 'গ্লোবাল কালচারাল হেরিটেজ'-এর অন্যতম সম্পদ হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ