ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
'ভিকটিমকেই সন্ত্রাসী বলা হচ্ছে', আইনজীবীর ক্ষোভ
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।
আদেশের পর আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সাংবাদিকদের বলেন, এই দেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। তিনি বলেন, “কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, তাহলে তারা ফ্যাসিস্টদের দোসর হয়ে যান।”
আইনজীবী আরও বলেন, “এই স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপকসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিকে প্রকাশ্যে জনরোষের শিকার হতে হয়েছে, তাদের লাঞ্ছিত ও আঘাত করা হয়েছে। অথচ যারা ভুক্তভোগী, তাদেরকেই আবার আদালতে এনে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারা কোনো ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রমে জড়িত ছিলেন না।”
ফারজানা ইয়াসমিন রাখি সংবিধানের ৩৯ ধারা অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপকের গ্রেপ্তারের মাধ্যমে দৃশ্যমান যে—এই দেশে এখন সফলভাবে সহিংসতা চলছে। এর জন্য রাষ্ট্রকে দায়ভার নিতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু