ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
একাদশ শ্রেণির ক্লাস শুরু নিয়ে যা জানা গেল
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। এই ধাপে ১০ লাখ ১৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থী কলেজে মনোনয়ন পেয়েছে। তবে, জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থীসহ মোট ১০ হাজার ৮২৬ জন এবারও কোনো কলেজে সুযোগ পায়নি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে।
আন্তঃশিক্ষা বোর্ড কমিটির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ১০ লাখ ২৪ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কলেজ পেয়েছে। প্রথম ধাপে মনোনীত হয়ে ভর্তি নিশ্চিত করা ৭ লাখ ৮৯ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীও এই ধাপের ফলাফলে অন্তর্ভুক্ত। নতুন করে সুযোগ পেয়েছেন আরও ২ লাখ ২৪ হাজার ৩০৬ জন।
ফলাফলে দেখা গেছে, দ্বিতীয় ধাপে স্বয়ংক্রিয়ভাবে (অটো মাইগ্রেশন) নতুন কলেজে মনোনয়ন পরিবর্তিত হয়েছে ১৪ হাজার ৭৩১ জনের। বোর্ডের কর্মকর্তারা মনে করছেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বাদ পড়ার প্রধান কারণ হলো তারা আবেদন করার সময় শুধুমাত্র জনপ্রিয় কলেজগুলোকেই তালিকাভুক্ত করেছিল, ফলে কম জনপ্রিয় কলেজগুলোতে আসন খালি থাকলেও সেখানে তারা আবেদন করেনি।
অন্যদিকে, দেশের প্রায় ৯৫ শতাংশ কলেজে শিক্ষার্থী বরাদ্দ হলেও ৫ শতাংশ কলেজে এবারও কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এর মধ্যে ১০টি কলেজে কোনো আবেদনই পড়েনি এবং ৪১৩টি কলেজে আবেদন জমা পড়লেও কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া যায়নি।
শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপ শেষে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। এরপর ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন হবে এবং ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?