ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিএসই’র ফিক্স সনদ পেল আরও ১৩ ব্রোকারেজ হাউজ
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও ১৩টি ব্রোকারেজ হাউজকে আর্থিক তথ্য বিনিময় (ফিক্স) সনদ প্রদান করেছে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করতে পারবে।
সনদ প্রদান অনুষ্ঠানটি বৃহস্পতিবা (২৮ আগস্ট) ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম সরাসরি সনদ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে যেসব ব্রোকারেজ হাউজ ফিক্স সনদ পেয়েছে তাদের ধন্যবাদ। যারা এখনও এই পদ্ধতির আওতায় আসেনি, তাদের জন্য আমরা প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ডিএসই চেয়ারম্যান আরও বলেন, “শেয়ারবাজারের টেকসই উন্নয়নের জন্য সকল অংশীদারকে একসাথে কাজ করতে হবে। চলমান সংস্কারগুলো বাজারকে ইতিবাচক দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।”
নতুন সনদপ্রাপ্ত ব্রোকারেজ হাউজগুলো হলো—
◉ অ্যাপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড
◉ ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড
◉ ইবিএল সিকিউরিটিজ পিএলসি
◉ গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড
◉ আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কো. লিমিটেড
◉ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড
◉ এনএলআই সিকিউরিটিজ লিমিটেড
◉ এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড
◉ ওয়ান সিকিউরিটিজ লিমিটেড
◉ এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড
◉ শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড
◉ স্মার্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড
◉ ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড
এর আগে, ডিএসই ২০২০ সালে এপিআই-ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার উদ্যোগ নেয়। এর পর থেকে ৬৫টি ব্রোকারেজ হাউজ নিজেদের ওএমএস ব্যবহার করে নাসড্যাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করে।
এই সনদ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩৯টি ব্রোকারেজ হাউজ ফিক্স সনদ পেয়েছে। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজস্ব ওএমএস ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল