ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ বিভাগে ১০ প্রভাষক নিয়োগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ৯টি ভিন্ন বিভাগে মোট ১০ জন প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী এই পদগুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, জীব ও ভূ-বিজ্ঞান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন বিভিন্ন বিভাগে এই নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ ও বিভাগসমূহ:
বিজ্ঞান অনুষদ:
গণিত বিভাগ: ০১ জন
পদার্থবিজ্ঞান বিভাগ: ০১ জন
ফার্মেসি বিভাগ: ০১ জন
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ:
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: ০১ জন
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ০২ জন
আর্কিটেকচার বিভাগ: ০১ জন
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ:
ভূগোল ও পরিবেশ বিভাগ: ০১ জন
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ:
সমাজকর্ম বিভাগ: ০১ জন
ইতিহাস বিভাগ: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা:আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.০০ থাকতে হবে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ অথবা সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি থাকতে হবে। আর্কিটেকচার বিভাগের জন্য পাঁচ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি আবশ্যক। পরীক্ষার ফলপ্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া:
আবেদনপত্র সংগ্রহ: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pust.ac.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে।
আবেদন ফি: জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে তার রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু