ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ
আলুর উৎপাদন খরচ ও বর্তমান বাজারমূল্যের মধ্যে ব্যাপক অসামঞ্জস্যের কারণে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। হিমাগারের গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, সরকার ৫০ হাজার টন আলু কিনে হিমাগারে সংরক্ষণ করবে।
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল। কৃষি সচিবকে সভাপতি এবং বাণিজ্য, খাদ্য ও অর্থ বিভাগের সচিবদের সদস্য করে গঠিত এই কমিটি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়েকটি সুপারিশ করে।
এই সুপারিশগুলোর ওপর ভিত্তি করে সরকার তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে:
১. দাম নির্ধারণ: হিমাগারের গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২. সরকারি ক্রয়: সরকার নিজ উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় করবে এবং তা হিমাগারে সংরক্ষণ করবে। এই আলু চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বাজারে বিক্রি করা হবে, যাতে বাজারে মূল্য স্থিতিশীল থাকে।
৩. প্রণোদনা: আগামী মৌসুমে আলুচাষিদের জন্য প্রণোদনা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পদক্ষেপগুলো কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এবং উৎপাদনে উৎসাহিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর