ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
১০ম গ্রেড না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টেকনোলজিস্টদের
নিজস্ব প্রতিবেদক :সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। তাদের এই কর্মসূচির কারণে দেশের সব সরকারি হাসপাতালে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা, ডায়াগনস্টিক সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।
সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা একযোগে কাজ বন্ধ রাখেন। এতে চিকিৎসাসেবা নিতে এসে রোগীরা দুর্ভোগে পড়েন এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলনকারীরা জানান, তিন দশক ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দেন, আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্পূর্ণভাবে বন্ধ রেখে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা