ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ছাত্রদল নেতার ফোন চুরি, ফেসবুকে অপ্রীতিকর পোস্টে বিভ্রান্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসানের দুটি মোবাইল ফোন চুরির পর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক অপ্রীতিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে। এই পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে। পরে ছাত্রদলের পক্ষ থেকে বিষয়েটি সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়ে বলা হয়, চুরি হওয়া ফোন থেকে দেওয়া পোস্টগুলো বিশ্বাস না করতে এবং বিভ্রান্ত না হতে।মেহেদীর ফেসবুক আইডি থেকে করা পোস্টগুলোর মধ্যে একটি ছিল স্লোগানমুখী, অন্যটি ছিল ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ বার্তা—যা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।
এ বিষয়ে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ফেসবুকে লিখিত বার্তায় সবাইকে বিভ্রান্তিকর কোনো তথ্য দেখে সতর্ক থাকার আহ্বান জানান।ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম মনে করেন, এটি সাধারণ ছিনতাই নয়, বরং পরিকল্পিত ঘটনা। তার মতে, কেউ ইচ্ছাকৃতভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও মেহেদী হাসানের হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।ছাত্রদলের নেতাকর্মীরা এ ঘটনার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন এবং দ্রুত প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত