ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
গণতন্ত্রের প্রেরণা নজরুল: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।" বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নজরুল শুধু কবি নন, তিনি জাতীয় চেতনার বাতিঘর। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত—নজরুলের লেখা ছিল আন্দোলনের প্রেরণা। “স্বৈরাচার সরকারের পতনের পরও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, যাতে ১৫ বছর ধরে বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা পায়,” বলেন তিনি।
তিনি আরও বলেন, উন্নয়নমুখী গণতান্ত্রিক সমাজ গঠনে সবাইকে নজরুলের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। “খালেদা জিয়া ও তারেক রহমান নজরুলের চেতনাকে ধারণ করে গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন,” দাবি করেন রিজভী।
জাতীয় কবির সমাধিতে এদিন শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক-শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
ফুলেল শ্রদ্ধা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি রাজধানীসহ সারা দেশে নেয়া হয়েছে দিনব্যাপী নানা আয়োজন, কবিকে স্মরণ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট