ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
নজরুলের কবিতা মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা : তারেক রহমান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছে। মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তাঁর রচনা মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।
বাণীতে তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
তারেক রহমান উল্লেখ করেন, নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। মানবতা, প্রেম, সাম্য ও দ্রোহের চেতনাকে ধারণ করে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রচনা বাংলা সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং আজও মানুষকে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির পথে অনুপ্রাণিত করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানবপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষের কল্যাণে আত্মনিবেদিত হওয়ার যে আহ্বান তিনি রেখে গেছেন, তা আমাদের জাতিকে সর্বদা স্বদেশপ্রেমে উজ্জীবিত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা