ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
১৫০ টাকায় বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ দেখার সুযোগ
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! আসন্ন এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি সিরিজটি মাঠে বসে উপভোগ করা যাবে সর্বনিম্ন মাত্র ১৫০ টাকায়। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে।
আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দর্শকদের জন্য টিকিটের বিভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে কম মূল্যে, অর্থাৎ ১৫০ টাকায় দর্শকরা পশ্চিম গ্যালারি (শহীদ তুরাব স্ট্যান্ড) এবং গ্রিন গ্যালারি বা গ্রিন হিল এলাকায় বসে খেলা দেখার সুযোগ পাবেন।
এছাড়া, উত্তর-পূর্ব গ্যালারির (শহীদ আবু সাঈদ স্ট্যান্ড) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। যারা ক্লাব হাউসে বসে খেলা দেখতে চান, তাদের জন্য টিকিটের দাম ৫০০ টাকা। আর সবচেয়ে ভালো ভিউতে, অর্থাৎ গ্র্যান্ড স্ট্যান্ড বা ডিরেক্টরস এনক্লোজারে বসে খেলা উপভোগ করতে চাইলে দর্শকদের টিকিটপ্রতি গুনতে হবে ২০০০ টাকা।
বিসিবি জানিয়েছে, দর্শকরা অনলাইনে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট (gobcbticket.com.bd) এবং 'বিসিবি টিকিট' নামক মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলো আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’