ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
‘নিজেদের দুর্বলতা ঢাকতে ইতিহাস বিকৃতির চেষ্টা’ — বুলবুল
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের বিরুদ্ধে এক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিষোদগার করছেন—এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, "তারা জুলাই যোদ্ধাদের অসম্মান করে ও কটূক্তি করে কথা বলছেন। গণঅভ্যুত্থানকে অস্বীকার করছেন। অথচ এই অভ্যুত্থান না হলে তারা রাজপথ তো দূরের কথা, মিডিয়ার সামনেও আসতে পারতেন না।"
তিনি ওয়ারী পূর্ব (৩৯ নং ওয়ার্ড) থানার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত জামায়াতের এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রদানে এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, "যারা নিজেদের নেত্রীর বাসভবনের সামনে থেকে একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারা বলছে গণঅভ্যুত্থান না হলেও তারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিত! জনগণের কাছে এসব কথাবার্তা হাস্যকর। জনগণ জানে, তাদের রাজনৈতিক শক্তি আসলে কতটা।"
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে প্রতিক্রিয়া ও বিতর্ক ক্রমেই বাড়ছে, এমন প্রেক্ষাপটে জামায়াত নেতার এ বক্তব্য এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়