ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নজরুলে প্রথমবার জুটি বাঁধল ইমন-শবনব
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত নতুন টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’-এ প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় নায়ক মামুন হাসান ইমন ও অভিনেত্রী শবনব ফারিয়া। নাটকটি কবির সুপরিচিত গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ গানটির ভাবনাকে উপজীব্য করে নির্মিত।
মুশফিকুর রহমান গুলজারের চিত্রনাট্য ও পরিচালনায় এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলী প্রমুখ। নাটকটিতে এক প্রেমিকার আবেগময় আকুতি ফুটে উঠেছে।
নাটক নির্মাতা মুশফিকুর রহমান গুলজার জানান, নজরুলের প্রেমের গানগুলোতে অগাধ গল্প লুকিয়ে থাকে। এমন একটি জনপ্রিয় গান থেকে গল্প নিয়ে তিনি নাটকটি তৈরি করেছেন। ইমন ও শবনবের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের এই প্রথম নজরুলের কোনো নাটকে জুটি বাঁধা, কাজটি খুব ভালো হয়েছে। আশা করি দর্শকরা তাদের অভিনয় গ্রহণ করবেন।’
নাটকটি ২৭ আগস্ট বিকাল ৩:০৫ মিনিটে চ্যানেল আই-তে প্রচারিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট