ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় ধাক্কা, ইনজুরিতে নেইমার
ব্রাজিল জাতীয় দলে ফেরার ঠিক আগ মুহূর্তে আবারও ইনজুরির শিকার হলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ঊরুর চোটে পড়ায় চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার ফেরা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। দল ঘোষণার ঠিক আগের দিন এই দুঃসংবাদ পেল ব্রাজিল শিবির।
২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর একাধিকবার দলে ডাক পেলেও চোটের কারণে খেলা হয়নি। সম্প্রতি চোট কাটিয়ে ক্লাব সান্তোসের হয়ে দারুণ ছন্দে ছিলেন তিনি, টানা সাতটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরালো করেছিলেন। কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ বাছাইয়ের দলে তার থাকাটা অনেকটাই নিশ্চিত ভাবা হচ্ছিল।
কিন্তু ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। পরীক্ষার পর তার চোট ধরা পড়ে। তার ক্লাব সান্তোস বিষয়টি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে।
কিছু সংবাদমাধ্যমের দাবি, নেইমারের ফিটনেস নিয়ে কোচ আনচেলত্তি শুরু থেকেই কিছুটা দ্বিধায় ছিলেন। এই নতুন চোট সেই দ্বিধাকেই সত্যি প্রমাণ করলো।
সবকিছু ঠিক থাকলে, নেইমার আগামী ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন এবং এক সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ব্রাজিল আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যথাক্রমে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে, যে দুটি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা এখন নেই বললেই চলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে