ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে এ সপ্তাহেই সাড়ে ১৩ হাজারের বেশি সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
তিনি বলেন, "বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারের কিছু বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে কোনো আইনি বাধাও নেই। নিয়োগবিধিতে সামান্য সংশোধনের প্রস্তাব ছিল, যা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"
মহাপরিচালক আরও বলেন, "আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। সেই অনুযায়ী, চলতি আগস্ট মাসেই, অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে সাড়ে ১৩ হাজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা গেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংকট অনেকাংশে কমে আসবে।"
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার শিক্ষকদের প্রত্যন্ত অঞ্চলে থাকতে না চাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "শুধু হাওর নয়, চর বা যেকোনো গ্রাম এলাকাতেই শিক্ষকরা থাকতে চান না। তারা নানা মাধ্যমে তদবির করে শহরে বদলি হতে চান, যা আমাদের জন্য একটি বড় সামাজিক ও রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ