ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা, রয়েছে তিন চমক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে স্কোয়াড প্রকাশ করা হয়।
জাতীয় দলে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে ফিরিয়ে আনা হয়েছে। সোহান শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই বছর পর দলে ফিরেছেন সাইফ হাসান। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়েছেন নাঈম শেখ।
নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। স্ট্যান্ডবাই হিসেবে আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
এশিয়া কাপটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং, এবং গ্রুপ ‘এ’-তে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
বাংলাদেশ এশিয়া কাপের শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।
বাংলাদেশের স্কোয়াড- লিটন কুমার দাশ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন- মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস