ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সীমান্তে বিজিবি সদস্যকে আটক, দাবি বিএসএফের
সীমান্ত অতিক্রম করে তাদের ভূখণ্ডে প্রবেশের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্যকে আটক করেছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটক হওয়া সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সদস্য। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলার কামঠানা গ্রাম সীমান্তে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিএসএফের সূত্রে জানা যায়, মিরাজ অপর এক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট দিয়ে প্রায় ১০০ মিটার ভারতের ভেতরে প্রবেশ করে একটি চা-বাগানে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিরাজকে আটক করে। তবে অন্য সদস্য বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।
বর্তমানে আটক মিরাজকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফ কর্মকর্তাদের দাবি, তিনি অস্ত্রসজ্জিত ছিলেন এবং তার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় বিজিবি ও বিএসএফ কমান্ডেন্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত