ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত হলো কামিল পরীক্ষার ফল, পাসের হার ৯২.৭২ শতাংশ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর সম্মিলিতভাবে পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭২ শতাংশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কামিল প্রথম ও চূড়ান্ত বর্ষে মোট ৪۱ হাজার ৮৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৩৮ হাজার ৭৫১ জন উত্তীর্ণ হয়েছেন। এ বছর মোট ২৮০ জন শিক্ষার্থী 'এ প্লাস' অর্জন করেছেন। আলাদাভাবে প্রথম বর্ষে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে পাসের হার ৯৭ দশমিক ৬১ শতাংশ।
ফলাফলে চূড়ান্ত বর্ষে দেশের সব মাদরাসার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঢাকার সরকারি আলিয়া মাদরাসা। অন্যদিকে, প্রথম বর্ষের মেধাতালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা।
ফল ঘোষণার সময় উপাচার্য অধ্যাপক মো. শামছুল আলম উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং স্বল্প সময়ে সুষ্ঠুভাবে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd.com) থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?