ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
চলতি বছরেই বড় ধামাকা নিয়ে আসছেন শাকিব খান
ঈদুল আজহায় 'তাণ্ডব' সিনেমার অভাবনীয় সাফল্যের পর নতুন কোনো ঘোষণা না আসায় ভক্তদের মধ্যে ছিল নানা জল্পনা-কল্পনা। মাস কয়েক আগে আবু হায়াত মাহমুদের 'প্রিন্স' সিনেমায় যুক্ত হলেও সেটি মুক্তি পাবে আগামী বছর। এরমধ্যেই গুঞ্জন উঠেছিল, চলতি বছরেই নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরতে পারেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই দিলেন বড় খবর। চলতি বছরের ডিসেম্বরেই আসছে তার নতুন সিনেমা 'সোলজার'।
দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব খান সেখান থেকেই এক সাক্ষাৎকারে তার নতুন কাজের পরিকল্পনা জানিয়েছেন। ভক্তদের জন্য বড় চমক হিসেবে তিনি নিশ্চিত করেছেন, সাকিব ফাহাদের পরিচালনায় 'সোলজার' শিরোনামের সিনেমাটি নিয়ে এই বছরেই প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি।
নতুন সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, "ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। আমার পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে।"
এর মাধ্যমে স্পষ্ট হলো, বছরের শেষে বড় একটি ধামাকা নিয়েই পর্দায় হাজির হচ্ছেন এই মেগাস্টার। শুধু তাই নয়, আগামী বছর ঈদুল ফিতরে আবু হায়াত মাহমুদের পরিচালনায় 'প্রিন্স' মুক্তির বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
শাকিব খান আরও যোগ করেন, "আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।"
তার এই ঘোষণায় চলচ্চিত্র পাড়া ও ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। 'তাণ্ডব'-এর সাফল্যের পর 'সোলজার' দিয়ে শাকিব খান বক্স অফিসে নতুন কী চমক দেখান, এখন সেটিই দেখার অপেক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস