ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শুক্রবার বসছে আন্তর্জাতিক চাকরি মেলা
বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে আন্তর্জাতিক মানের চাকরি মেলা আয়োজন করতে যাচ্ছে অনলাইন জব সার্চিং প্লাটফর্ম এটিবি জবস।আগামীকাল শুক্রবার ( ২২ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী এই গ্লোবাল জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য হলো বাংলাদেশের তরুণ চাকরিপ্রার্থীদের জন্য জাপানি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দেশীয় ও বৈশ্বিক চাকরির সুযোগ সৃষ্টি করা।
আয়োজকরা আরও জানান, মেলায় অংশগ্রহণ করবে প্রায় ৪০টি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান, যারা চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করবে এবং যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক নিয়োগের সুযোগ প্রদান করবে। এছাড়া, জাপান সরকারের স্পেসিফায়্ড স্কিল্ড ওয়ার্কার (SSW) প্রকল্পের আওতাভুক্ত বেশ কিছু কোম্পানিও মেলায় অংশগ্রহণ করবে।
এটিবি জবসের সিওও রেই তাকাহাশি বলেন, "এই মেলার মাধ্যমে বাংলাদেশের তরুণরা জাপানি ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে। পাশাপাশি এটি বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিবি জবসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লে: জেনারেল (অব.) আবুল হোসন, ভাইস চেয়ারম্যান মুনাওয়ার হোসাইন মইনুল, সেফিস ওয়েলের পরিচালক ও কাওয়াইয়ের সিএফও মো: সফিউদ্দিন, রিসভা বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ হেমায়েত হোসেন, এবং কাওয়াইয়ের সিইও জামান এফসহ অন্যান্য কর্মকর্তারা।
এই চাকরি মেলাটি বাংলাদেশের শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু