ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইএফটি পদ্ধতিতে পরিবর্তন: বিল না দিলে বন্ধ হবে শিক্ষকদের বেতন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, চলতি আগস্ট মাস থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে তার প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর জন্য মাসভিত্তিক বিল অনলাইনে জমা দিতে হবে। এই বিলের ভিত্তিতেই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেতন পৌঁছাবে।
বুধবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি নতুন নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হলেও, আগস্ট মাস থেকে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস (EMIS) সফটওয়্যারের ‘এমপিও-ইএফটি’ মডিউলে লগইন করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য বেতনের পরিমাণ নির্ধারণপূর্বক বিল জমা দেবেন। চলতি মাসের বেতন পেতে আগামী ২৩ আগস্টের মধ্যে এই বিল জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি আরও জানিয়েছে, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে অথবা সাময়িক বরখাস্ত হলে, প্রতিষ্ঠান প্রধানকে বিলে তার প্রাপ্যতা যথাযথভাবে উল্লেখ করতে হবে। বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলেও তা বিল জমা দেওয়ার সময়ই নির্ধারণ করে দিতে হবে।
এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। যদি কোনো ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন পেতে সমস্যা হয়, তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিল জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন পাঠানো সম্ভব হবে না বলেও সতর্ক করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?