ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসীর আব্বাসও রয়েছেন। ব্যাংককের রুটনিন আই হসপিটালে তার চোখের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তারা বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন।
এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, ব্যাংককের রুটনিন আই হসপিটালে আজই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে এবং দুই দিন পর অস্ত্রোপচার হবে।
তার পরিবার দেশবাসী এবং দলের নেতা-কর্মীদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত