ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘বাংলাদেশের ইতিহাস বারবার বিকৃত হয়েছে’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মন্তব্য করে বলেছেন বাংলাদেশের ইতিহাস বারবার বিকৃত হয়েছে। তিনি বলেন, কেবল বই পড়া দিয়েই সবকিছু জানা সম্ভব নয়, কারণ ইতিহাস বারবার বিকৃত হয়েছে। তাই শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা দিয়ে দেশ ও জাতি সম্পর্কে সচেতন করা।
শনিবার (১৬ আগস্ট) ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলে নবনির্মিত ছয় তলা একাডেমিক ভবনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, স্কুলের ভেতরে ও বাইরে তাদের সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইভটিজিংয়ের কারণে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া নতুন বাংলাদেশে মেনে নেওয়া যাবে না।
উপদেষ্টা বলেন, নারী নির্যাতন দমন আইন সম্পর্কে সবার সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
ফরিদা আখতার বলেন, সপ্তাহে অন্তত একদিন স্কুল ও আশপাশের এলাকায় পরিবেশ রক্ষায় কার্যক্রম চালাতে হবে। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানো জরুরি, কারণ এগুলো মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি আরও বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে আছে। মাছ, মাংস, দুধ ও ডিম আমাদের প্রধান পুষ্টির উৎস তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টির দিকেও মনোযোগ দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত