ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
ট্রাম্পকে নতুন চ্যালেঞ্জ, নোবেল পুরস্কার মনোনয়নে হিলারির শর্ত
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে ছাড় না দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি করতে পারেন তাহলে তিনি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন।
শুক্রবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কার এক বৈঠকে অংশ নেন। ধারণা করা হয়েছিল, তিনি এই বৈঠকে অন্তত যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি আদায় করবেন। কিন্তু বৈঠকের পর জানা গেছে, ট্রাম্প ইউক্রেনের ভূখণ্ড দিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন।
এর আগে হিলারি ক্লিনটন এক পডকাস্টে বলেছেন, “যদি ট্রাম্প এই ভয়ানক যুদ্ধ বন্ধ করতে পারেন এবং সেটা এমনভাবে করতে পারেন যেখানে ইউক্রেনকে তার ভূখণ্ড আগ্রাসনকারীর হাতে দিতে হবে না তাহলে আমি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব। এটি হবে এমন কিছু যা আমরা আগে দেখিনি।”
পুতিনকে শত্রু হিসেবে অভিহিত করে হিলারি বলেন, “ট্রাম্প কোনও বন্ধুর সঙ্গে বৈঠক করছেন না, তিনি শত্রুর সঙ্গে বসেছেন—যিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ধ্বংস দেখতে চান।”
তথ্য : সিবিএস নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার