ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রিয়াল মাদ্রিদের নতুন তারকার মুখে মেসির প্রশংসা, গুঞ্জনে ভক্তরা
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই আলোড়ন সৃষ্টি করেছেন আর্জেন্টিনার তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ক্লাবের আনুষ্ঠানিক পরিচিতি পর্বে এসে তিনি রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রিয়াল মাদ্রিদ তাদের নতুন চুক্তি করা ১৮ বছর বয়সী এই তারকাকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেয়। সেখানে তাকে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে কে সেরা—এই প্রশ্ন করা হলে, কোনো রকম দ্বিধা ছাড়াই মাস্তানতুয়োনো উত্তর দেন, “আমার কাছে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়। আমি একজন আর্জেন্টাইন এবং আমার চোখে তিনিই সেরা।”
চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের তারকাকে সেরা বলায় উপস্থিত মাদ্রিদ ভক্তদের মাঝে মুহূর্তেই গুঞ্জন শুরু হয়। তবে পরক্ষণেই তরুণ এই ফরোয়ার্ড পরিস্থিতি সামলে নিয়ে বলেন, “আমার মতে, রিয়াল মাদ্রিদ বিশ্বের শ্রেষ্ঠ ক্লাব। এটাই আমি সবসময় বিশ্বাস করেছি।”
রিয়াল মাদ্রিদে এর আগে খেলে যাওয়া আর্জেন্টাইন কিংবদন্তিদের পদাঙ্ক অনুসরণ করার ইচ্ছাও প্রকাশ করেন মাস্তানতুয়োনো। তিনি বলেন, “আমি আলফ্রেদো দি স্তেফানোকে খেলতে দেখিনি, কিন্তু দি মারিয়া ও হিগুয়েইনের খেলা অনেক দেখেছি। তাদের খেলার ধরন আমাকে সত্যিই মুগ্ধ করে।”
উল্লেখ্য, গত মাসে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট থেকে সম্ভাবনাময় এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)