ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্ত্রী ও ছেলেকে নিয়ে লন্ডন গেলেন খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য লন্ডন গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
যাত্রার আগে খন্দকার মারুফ সাংবাদিকদের বলেন, “চিকিৎসকদের পরামর্শে আব্বু লন্ডনে ডাক্তারকে দেখাতে যাচ্ছেন। বিএনপির নেতা-কর্মীদের কাছে আমাদের অনুরোধ, সবাই বাবার জন্য দোয়া করবেন।”
লন্ডন যাওয়ার আগে গত মঙ্গলবার রাতে গুলশানে ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে, ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে ২১ ফেব্রুয়ারি দেশে ফেরেন।
২০২৩ সালের ১৭ জুন ‘ফ্যাসিস্ট বিরোধী’ আন্দোলনের সময়ে রাজধানীতে বিএনপির এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন।
তবে আবারও অসুস্থ হওয়ায় ৫ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে তাকে পুনরায় সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর