ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২০২৬ বিশ্বকাপে ফিফার স্বেচ্ছাসেবী আবেদন শুরু
আগামী বছর কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ২০২৬ ফিফা বিশ্বকাপ। এই বিশাল আয়োজনে সেবা দিতে ফিফা নিয়োগ দেবে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবী।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এরই মধ্যে আগ্রহী স্বেচ্ছাসেবীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। ফুটবল বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানিয়েছে সংস্থাটি।
২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এ আসর। এই সময়ের মধ্যে মোট ৮টি শিফটে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। তারা মূলত স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ২৩টি ভেন্যুতে ১৬টি শহরে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন,
“স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন।”
কে আবেদন করতে যারা? বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি,ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আয়োজক দেশে কাজ করার যোগ্যতা থাকতে হবে,স্প্যানিশ (মেক্সিকো) ও ফরাসি (কানাডা) ভাষা জানা থাকলে অগ্রাধিকার। অন্যান্য ভাষাজ্ঞান বোনাস যোগ্যতা হিসেবে বিবেচিত হবে,পূর্ব অভিজ্ঞতা জরুরি নয়।
আবেদনের সময়সীমা:আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদনের লিংক:fifaworldcup.com/volunteers
ফিফা আশা করছে, বিশ্বের নানা প্রান্ত থেকে তরুণ-তরুণীরা এই আয়োজনে অংশগ্রহণ করে বৈশ্বিক এক অভিজ্ঞতার অংশীদার হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)