ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ভাড়া দেওয়া হতো নিউমার্কেটের উদ্ধারকৃত অস্ত্র: সেনাবাহিনী
রাজধানীর নিউমার্কেট এলাকায় সহস্রাধিক দেশীয় ধারালো অস্ত্র সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ছুরি রয়েছে, যা মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। এসব অস্ত্র বিক্রি ও ভাড়ার পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো।
শনিবার (৯ আগস্ট) দিনব্যাপী পরিচালিত অভিযানে তিনটি দোকান থেকে ৯ জনকে আটক করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে তারা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। গ্রেপ্তার সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হওয়া সামুরাই চাপাতির সূত্র ধরে গোয়েন্দা তথ্য ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, এসব অস্ত্র নিউমার্কেট এলাকা থেকে বিক্রি ও ভাড়া দেওয়া হতো। দোকানের সামনে সাধারণ পণ্য বিক্রি হলেও গোপনে গুদামে অস্ত্র মজুত রাখা হতো এবং কুরিয়ারের মাধ্যমে সরাসরি কিশোর গ্যাংয়ের কাছে পৌঁছে দেওয়া হতো।
নাজিম আহমেদ জানান, দুই দিনের ধারাবাহিক অভিযানে নিউমার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র গৃহস্থালির কাজে ব্যবহৃত না হয়ে গত কয়েক মাসে একাধিক হত্যা, হামলা, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আরও বলেন, এখন পর্যন্ত ৩০৬টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৮ হাজার ২১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, যা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আদাবর, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে ৮১৮ জন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত ধারালো অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের যোগসাজশ আছে কি না তা যাচাইয়ের জন্য তদন্ত চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ