ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
লন্ডনে সাবেক মন্ত্রী মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে অংশ নেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কনিষ্ঠ কন্যা ডা. জোবাইদা রহমান।
বুধবার (৬ আগস্ট) বাদ আছর এ আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াত করেন ইস্ট লন্ডন মসজিদের মোয়াজ্জিন হাফিজ মনসুর রহমান। সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাদিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবেদ রাজা।
অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিই, সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার এম এ সালাম, কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। এতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
আয়োজনে যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কমিউনিটির অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ। দোয়া মাহফিলে স্মৃতি সংসদের পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহ আকতার হোসেন টুটুল, সহসভাপতি ফখরুল ইসলাম বাদল, খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, ফয়সল আহমদ, মুস্তাক আহমেদ, সেলিম আহমেদ, রহিম উদ্দিন, শহিদুল ইসলাম কয়েছ, মুমিত আহমেদ, মাহবুব খান নোমান, জাহাঙ্গীর হোসেন, শাহজাহান হোসেন শেনাজ, নুরুল আলী রিপন, ফয়সাল আহমেদ বশির, সুহেদুল হাসান, শাকিল আহমেদ, রাকিব আলী, শেখ মনছুর আহমেদ, এম আরিফ আহমদ, সামছুল ইসলাম, দুলাল আহমেদ, আল মামুন, রাজ মাসুদ ফরহাদ, শেরওয়ান আলী, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ রাজ, জাবেদ আহমেদ, আজিজুর রহমান, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, জিয়াউর রহমান, আবু বকর সিদ্দিক এবং মো. গালিব আল শোয়ইব।
মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন আরও অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক