ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয়’
যে দল এখনো ফোটেনি, এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারেনি তারা সব কিছু অ্যাডভেঞ্চার মনে করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন দেশ চালানো আর অ্যাডভেঞ্চার এক নয়।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-জাসাস ঢাকা দক্ষিণ মহানগর আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
আলোচনায় মির্জা আব্বাস বলেন, কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন হতে দেবে না বলছে, এটা তো এত বছর বলেননি। এখন তাহলে এ কথা কেন বলতেছে? নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এর মধ্যে নিয়ে আসছেন পিআর পদ্ধতি। এ পদ্ধতি দিয়ে দেশে অচলাবস্থা তৈরি করতে চান। জনগণ এটা মেনে নেবে না।
মির্জা আব্বাস বলেন, আ’লীগ গত ১৭-১৮ বছর ধরে যে শাসন, শোষণ, গুম ও খুনের রাজনীতি চালিয়ে গেছে, সেই ইতিহাস ১৭শ বছরেও ভুলতে পারবে না দেশের মানুষ।
তিনি অভিযোগ করে বলেন, ভারতের প্ররোচনা ও পৃষ্ঠপোষকতায় বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। তাঁর ভাষায়, আরও কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচন চায় না কারণ তাদের ধারণা, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এসব দল নানাভাবে অজুহাত তৈরি করে, কখনো বলে এটা সম্ভব নয়, কখনো বলে সেটা সম্ভব নয়। ১৭-১৮ বছর ধরে আন্দোলনরত জনগণ এসব কথা আর শুনতে চায় না। তারা চায় একটি নির্বাচিত সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান