ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিপৎসীমা অতিক্রম করেছে তিস্তার পানি, ৪ জেলায় বন্যার শঙ্কা
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটসহ আশপাশের চার জেলার নদীপাড়ের এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টায় এ পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ঠিক ওই সীমার ওপরে ৫২ দশমিক ১৫ মিটার।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়ায় পানির উচ্চতা বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীরে ধীরে বাড়ছে।
তবে ভারতের উজানের পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় পানি কিছুটা কমেছে। দোমোহনীতে সকাল ৯টায় পানির স্তর ছিল ৮৫ দশমিক ৫৯ মিটার, যা রাত ৮টায় কমে দাঁড়ায় ৮৫ দশমিক ৫২ মিটারে অর্থাৎ ১১ ঘণ্টায় ৭ সেন্টিমিটার হ্রাস। একই সময়ে গজলডোবায় পানি কমেছে ৫ সেন্টিমিটার।
যদিও উজানে এই কমতির প্রবণতা দেখা গেছে, পূর্বাভাস বলছে রাত ১২টা পর্যন্ত তিস্তার পানি আরও কিছুটা বাড়তে পারে। এরপর তা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তিস্তার পানি আবারও বাড়তে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পানি কিছুটা বেড়েছে ঠিকই তবে বড় ধরনের বন্যার আশঙ্কা এখনো নেই। আমরা সতর্ক অবস্থানে আছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা