ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন শ্রীমতি তৃষ্ণা। জোড়া গোল করেছেন সিনহা শিখা। একটি করে গোল করেছেন শান্তি মারডি ও মোসাম্মাত সাগরিকা।
এই জয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার সুযোগ বাঁচিয়ে রেখেছে পিটার বাটলারের শিষ্যরা। যারা প্রথম ম্যাচে লাওসকে হারিয়েছিল ৩-১ গোলে।
শেষ ম্যাচে রোববার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে আফঈদা-সাগরিকারা।
ওই ম্যাচটি জিতলে নিশ্চিত করবে এএফসি এশিয়ান কাপে খেলা। আর ড্র করলে কিংবা অল্প ব্যবধানে হেরে গেলেও সুযোগ পেতে পারে মূলপর্বে। কারণ, আট গ্রুপের চ্যাম্পিয়ন আটটি দলের পাশাপাশি তিনটি সেরা রানার্স-আপ দলও সুযোগ পাবে মূলপর্বে খেলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)