ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আগস্টের শুরুতেই রেমিট্যান্সের জোয়ার
দেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম পাঁচ দিনেই বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ১ কোটি টাকারও বেশি।
বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এই আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছরের (২০২৪) আগস্ট মাসের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে, চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৪ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৭৯৩ কোটি টাকা বেশি এসেছে।
এর আগে, সদ্য শুরু হওয়া ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রায় ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসে, যা তার আগের (২০২৩-২৪) অর্থবছরের ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি ছিল। বিদায়ী অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল এক মাসের হিসাবে একটি নতুন রেকর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ